ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শীতের সবজিতে নামছে দাম, বাজারজুড়ে স্বস্তি এখনো অসম্পূর্ণ সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর

হাসপাতালে হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম। এরপর তাকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইডিয়াল কলেজ ছাত্র খালিদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় হাজী সেলিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর তাকে নতুন ভবনের ১০৭ নাম্বার কেবিনে ভর্তি দেন চিকিৎসক।

উল্লেখ্য, সোমবার (২ সেপ্টেম্বর) আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে আটক হন তিনি। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালে তার ১৩ বছরের সাজা হয়। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসপাতালে হাজী সেলিম

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪