ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘চুক্তি নয়তো নরক’, জাতিসংঘে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে অগ্রগতি, সীমান্তে বাড়াতে হবে নজরদারি: প্রতিমন্ত্রী টুকু ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন শেষ ভাষণে গুতেরেসের সতর্কবার্তা: শক্তি নয়, শান্তির জন্য চাই আন্তর্জাতিক সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে? রামপালের বিতর্কিত দরপত্র বাতিলের দাবি বিশেষজ্ঞদের জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই রাতে পুকুরে মাছ ধরেন ইউএনও

হাতির হামলায় মৃত্যু স্কুল শিক্ষকের

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় আবারো হাতির হানায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ মার্চ) রাতে। এলাকার মানুষ বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কুসুমপুরে এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম বাদল দত্ত। কেশিয়াড়ি হাই স্কুলের শিক্ষক, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হাতিগুলিকে হুল্যা পার্টি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে গ্রামের মানুষ বেরিয়ে পড়ায়, হাতিগুলি জঙ্গল ছেড়ে কুসুমপুরের দিকে ঘুরে যায়।

হাতিগুলির পিছু নেয় হুল্যা টিমের সদস্যরাও, সেই সময় মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি, রাস্তায় হাতির সম্মুখে এসে পড়ে গেলে, খেলে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ওই ব্যক্তির, হাতি সুর দিয়ে আছাড় মারে।

পরে হাতি গুলিকে তাড়িয়ে, ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই এলাকায় ক্ষোভেই সৃষ্টি হয়। এলাকার মানুষজন বলেন, এই কয়েকদিনে হাতির হানায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটলো, প্রিয় মানুষদের প্রাণ গেল, তারা বন দপ্তরের দিকে আঙ্গুল তুলেছেন। এবং বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাতির হামলায় মৃত্যু স্কুল শিক্ষকের

সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪