ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম মন্ত্রণালয় হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩২ বছর ও সর্বোচ্চ বয়স ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। হজ গাইড হলে প্রার্থীকে কমপক্ষে একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে। অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে। কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে। আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

আগ্রহী প্রার্থীরা হজ পোর্টালের (www.hajj.gov.bd/hajjguide) মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করতে হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হজ গাইড নিয়োগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪