ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

হজের প্রাক-নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের জন্য হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। রোববার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার (১২ আগস্ট) থেকে এই নিবন্ধন শুরু হবে।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট অনুষ্ঠিত হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ থেকে আগামী বছর হজের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছর বাংলাদেশ এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছিল। কিন্তু সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ নিবন্ধন করেন মাত্র ৮৩ হাজার ২১৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হজের প্রাক-নিবন্ধন শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪