ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, কমেছে মাতৃমৃত্যুর হার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন : ১৫ শতাংশ কর দিলেই কালো টাকা সাদা!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপন করা হয়।

এ সময় অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখতে ২০২৪-২৫ অর্থবছরে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা ২০২৩-২৪ অর্থবছরে ছিলো ৩৮ হাজার ৫১ কোটি টাকা। এই অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে ৩ হাজার ৩৫৬ কোটি টাকা।

আরও পড়ুন : দেশের ইতিহাসে যতো বাজেট

তিনি আরও বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এসডিজি লক্ষ্য অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে। ২০০৭ সালে মাতৃমৃত্যুর হার ছিলো প্রতি লাখে ৩৫১। যা বর্তমানে হ্রাস পেয়ে ১৩৬ হয়েছে। ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ২০০৭ সালে ছিলো প্রতি হাজারে ৬০। যা বর্তমানে হ্রাস পেয়ে ৩৩-এ নেমে এসেছে।

আরও পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে এক শিফটে

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, প্রত্যাশিত আয়ুষ্কাল ২০০৭ সালে ছিলো ৬৬.৬। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৭২.৩ এ উন্নীত হয়েছে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এক বছর বয়সের নিচের শিশুর পূর্ণ টিকা প্রাপ্তির হার ৭৫ শতাংশ থেকে ৯৪ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় দুই হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রাস্তাব এবং চিকিৎসাবিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’-এ ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, কমেছে মাতৃমৃত্যুর হার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪