ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

লালমিনরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী মুরুলী চন্দ্র (৪০) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার ( ৩০ মার্চ) ভোরে কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে পিলার ৯১৩/৪ এস এর কাছে এ ঘটনা ঘটে। নিহত মুরুলী চন্দ্র উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

এ ঘটনায় আহতরা হলো- মিজানুর রহমান (৩২) ও লিটন মিয়া (৪০)।

জানা যায়, শনিবার (৩০ মার্চ) ভোরে ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশী চোরাচালানোর জন্য প্রবেশ করে। এ সময় বিএসএফ’র টহল দল ৩-৪ রাউন্ড গুলি করে। এতে মুরুলি চন্দ্র (৪৯) নামে বাংলাদেশী মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, সীমান্তে নিহত মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ উদ্ধার করেছি। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বুড়ীরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪