ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য আটক করে নিয়ে গেছে। শুক্রবার (আগস্ট) রাত সাড়ে ১০টায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী অঞ্জলি সেন জানিয়েছেন, সাদা পোশাকের একদল লোক এসে তাকে তুলে নিয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেননি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, কিছুসংখ্যক ডিবির সদস্য এসে রমেশ সেনকে ঠাকুরগাঁও নিয়ে গেছে। ডিবির দলের সাথে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছিলেন।

তবে ঠাকুরগাঁও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, তাদের কোনো টিম সেখানে যায়নি।

রুহিয়া থানার ওসি মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। পরে গিয়ে দেখতে পাই, ঢাকা থেকে পুলিশের একটি দল এসেছে এবং তারা রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪