ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে বিয়ের নামে নারী পাচারের ফাঁদ, বাড়ছে উদ্বেগ যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি 

সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪