ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থ সহায়তা দিলো সেনাবাহিনী

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। শনিবার (১ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সময় তিনি বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনবাহিনী। ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সাথে সভাও করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের ৩৬টি বসতবাড়ি, ৩৪টি রির্সোট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থ সহায়তা দিলো সেনাবাহিনী

সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫