ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আট মাসেও আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি সরকার: নাহিদ ইসলাম

কোটা সংস্কার আন্দোলন

‘সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নামে সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। বুধবার (২৪ জুলাই) সংবাদমাধ্যমের সাথে তিনি এ কথা বলেন।

এ সময় বিপ্লব কুমার সরকার বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই জড়িত। সংহিসতার ঘটনায় ৩ দিনে ঢাকায় এক হাজার ৩৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর মামলা হয়েছে ১৫৪টি।

ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, সহিংসতার ঘটনায় ঢাকায় ৬৯টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সহিংসতার সময় ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় আর্থিক ক্ষতি ৮ কোটি ৭২ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলন

‘সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না’

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪