ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

সম্মাননায় সম্মানিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে শহরের বাগবাড়ি একটি রেষ্টুরেন্টে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা সভাপতি মো: গোলাম মাওলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বলরাম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিআরডিবি লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও শিক্ষক নেত্রী মাখনুন বেগম। এসময় বক্তারা বলেন শিক্ষকদের ন্যায় সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই। অতীত আন্দোলনের মাধ্যমে অনেক দাবি পূরণ হয়েছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দাবি আদায় করতে হবে। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত ৯ জন শিক্ষককে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রুহুল আমিন , মীর মোহাম্মদ,আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল,মোঃ সিরাজ উদ্দিন। বক্তারা তাদের অতীত আন্দোলনের স্মৃতিচারণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সম্মাননায় সম্মানিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪