ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও। তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম এ বিষয়ে বলেন, দেশের সব বেসরকারি স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি স্কুল ও কলেজের সভাপতিদের অপসারণ করা হলেও কমিটির অন্যান্য সদস্য নিজ নিজ পদে বহাল থাকবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে ইউএনও এবং মহানগর পর্যায়ে বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তারা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান ২০২৪ এর ৬৮ অনুযায়ী সভাপতি পদে থাকা সবাইকে অপসারণ করা হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে ইউএনও, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনাররা তার প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা কমিটি বাতিল

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪