ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালিদের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ’ ২০০ দুস্থ ও অসচ্ছল পাহাড়ি বাঙালিদের পরিবারসহ স্থানীয় পাহাড়ি দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি রিজিয়ন ৬০ ইষ্ট বেঙ্গল সদর জোন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন ৬০ ইষ্ট বেঙ্গল এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী (এসইউপি,পিএসসি)। উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমান সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল- ছোলা ১কেজি, বারমিচলি সেমাই ১কেজি, লাচ্ছা সেমাই ১কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস ১প্যাকেট, মুড়ি ৫০০গ্রাম, চিনি ১কেজি।

বুধবার (১৯ মার্চ) দুপুরে সদর জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জোন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও নানাবিধ জন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সদর জোন এলাকার দুইশতাধিক পাহাড়ি বাঙালিদের দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি বাঙালিদের সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালিদের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫