ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রোববার (৭ জুলাই) থেকে শুরু হবে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে এই উৎসব।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান রথযাত্রা রোববার (৭ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই দুপুর ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে।

প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে
স্বামীবাগ রোডস্থ স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে-জয়কালি মন্দির মোড়-ইত্তেফাক মোড়-শাপলা চত্ত্বর-দৈনিক বাংলা মোড়-রাজউক ক্রসিং-গুলিস্তান-গোলাপশাহ মাজার-পুলিশ হেডকোয়ার্টার্স-সরকারি কর্মচারী হাসপাতাল-হাই কোর্ট মাজার-দোয়েল চত্ত্বর-কেন্দ্রীয় শহীদ মিনার-জগন্নাথ হল-পলাশী-ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

এদিকে, রথযাত্রা উপলক্ষে এইসব সড়কে চলাচলকৃত যানবাহনসমূহকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪