ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

মুচলেকায় জামিন পেলেন আলভেজ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৪ মাস জেল খেটে জামিন পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। ১০ লাখ ইউরো মুচলেকায় জামিন মঞ্জুর করেন বার্সেলোনার একটি আদালত। ধর্ষণের অভিযোগে সাড়ে ৪ বছরের জেল হয়েছিলো আলভেজ’র। একই সাথে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছিল তাকে।

জামিন পেলেও কয়েকটি শর্ত মেনে চলতে হবে এই ফুটবলারকে। জামিন হলেও স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। নির্যাতিতা তরুণীর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ। এমনকি প্রতি সপ্তাহে আদালতে হাজিরাও দিতে হবে।

উল্লেখ্য, ৪০ বছর বয়সী এই তারকার সেরা সময় বার্সেলোনায় কেটেছে। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে সবমিলিয়ে ৪০টিরও বেশি শিরোপা জিতেছেন আলভেজ। ২০২২ সালে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেজ। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুচলেকায় জামিন পেলেন আলভেজ

সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪