ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

মুখোশ পড়ে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার আটঘরিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা নগদ ৭ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় আসবা পত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে।

মঙ্গলবার (৬ আগষ্ট) দিবাগত রাত ১টার দিকে আটঘরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তরচক গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক ব্যবসায়ী শ্যামল চন্দ্র সরকার জানান, হাফ পেন্ট ও মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত দল রাত একটার দিকে আমার বাড়ির প্রধান গেট ভেঙে বাড়ির সবাই অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ লাখ টাকা দাবি করেন। এসময় আমি টাকা দিতে অস্বীকার করলে বাড়ির চারটি রুমের দরজা কুপিয়ে তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সিন্দুক ভেঙে ৭ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল, টেলিভিশন ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, যাওয়ার সময় ডাকাত দল বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।

আটঘরিয়া ইউএনও নাহারুল ইসলাম জানান, বুধবার (৭ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুখোশ পড়ে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪