ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

মাঝরাতে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধুদের নিয়ে মধ্যরাতে ঘুরতে গিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেল আলী হোসেন (২০) নামের এক যুবকের। এ সময় আরও দু’জন আহত হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২ টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আলী হোসেন, অন্তু ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে আলী হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি হাদিউল ইসলাম জানান, বেপোরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এই দুর্ঘটনা। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাঝরাতে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪