ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

মতিয়া চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

মতিয়া চৌধুরীর বোন মাহমুদা চৌধুরী জানান, গত ৬ আগস্ট মেরুদণ্ডে আঘাত পেয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মতিয়া চৌধুরী। কয়েকদিন আগে হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

১৯৯৬, ২০০৯ এবং ২০১৪ সালে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরী। সবশেষ দলের ১ নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়ে কয়েকবার গ্রেপ্তারও হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন মতিয়া চৌধুরী। এরপর ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছাড়াও প্রচারণা, তদবির ও আহতদের শুশ্রূষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন ‘অগ্নিকন্যা’ খ্যাত মতিয়া চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মতিয়া চৌধুরী মারা গেছেন

সংবাদ প্রকাশের সময় : ০৩:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪