ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি থাইল্যান্ডকে বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশী চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করার প্রস্তাবও দিয়েছিলাম।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

একান্ত বৈঠক ও দ্বিপাক্ষিক বৈঠকের পর ৫টি দ্বিপাক্ষিক নথি-একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্র (এল ও আই) – স্বাক্ষরিত হয় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে।

বাংলাদেশ নিকট প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সাথে সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক, ভাষাগত এবং অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে নিহিত। দুই দেশের মধ্যে সম্পর্ক বহুমুখী ক্ষেত্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক বিষয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাণবন্ত অর্থনীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে আমরা থাইল্যান্ডকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতিশীল অংশীদার হিসেবে দেখছি।

তিনি বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, দুই পক্ষ কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করেছে। রণং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি শিপিং লাইন নিয়ে আলোচনা করেছে।

গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান। এরপর থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইতে স্বাক্ষর করেন।

দুই নেতা এখানে একান্ত বৈঠকও করেন। শেখ হাসিনা গভর্ণমেন্ট হাউজ ত্যাগের আগে একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪