ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বন্যায় ৭ শিশুসহ ৫২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বন্যায় দেশের ১১ জেলায় এই পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজারে নিখোঁজ রয়েছে একজন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ মন্ত্রণালয়ের ত্যথমতে, মৃত ৫২ জনের মধ্যে পুরুষ ৩৯ জন। বন্যায় ৬ জন নারী মৃত্যু হয়েছে। এছাড়া ৭ শিশুর মৃত্যু হয়। এরমধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষীপুরে একজন কক্সবাজারে ৩ জন ও মৌলভীবাজারে একজন পানিতে ডুবে, বিদ্যুতায়িত হয়ে ও সাপে কাটার কারণে মারা গেছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৭৭ উপজেলা প্লাবিত হয়।এতে ক্ষতিগ্রস্ত হয় ৬৮টি উপজেলা ও ৪৯২টি ইউনিয়ন ও পৌরসভা। ১১ জেলায় পানিবন্দি সংখ্যা ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ হাজার ৮০ হাজার ৪৬৩ জন।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কে ৫ লাখ দুই হাজার ৫০১ জন মানুষ এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে।

১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে। ২৪ ঘণ্টায় ত্রাণে নতুন করে বরাদ্দ বাড়ানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যায় ৭ শিশুসহ ৫২ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪