ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

রুবেল ইসলাম ঠাকুরগাঁও, এবং মোঃবিপ্লব, রাণীশংকৈল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-মেরিনা বেগম (৪৫)ও মেয়ে সাথী আক্তার (১৪)।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার উশধারী গ্রামে এই ঘটনা ঘটে৷ মৃতরা ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে।

এছাড়া আব্দুল আলীম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে৷

স্থানীয়রা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দু’জনে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় বৃষ্টি এলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।এতে ঐ এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪