ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বছরের প্রথম দিনই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারিই নতুন বই হাতে পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বই পাবে। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে বই ছাপা হবে।

তবে এবার বই উৎসব হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি অর্থ উপদেষ্টা। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলেও জানান ড. সালেহউদ্দীন।

অর্থ উপদেষ্টা জানান, দেড়লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। রাশিয়াসহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনা হবে যাতে কৃষিখাতে কোনও প্রভাব না পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বছরের প্রথম দিনই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪