ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

প্রশাসনের হস্তক্ষেপে ইউপি চেয়ারম্যান কক্ষে খোলা হলো তালা

রুবেল ইসলাম , ঠাকুরগাঁও
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান নূরুল ইসলামের কক্ষে ঝুলিয়ে দেয়া হয় তালা। এ ঘটনার একদিন পর বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

তালা খুলে দিলেও বিগত সময়ে ঘুষ, অনিয়ম, দুর্নীতি, আর দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয়দের শারিরিক নির্যাতনসহ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রশাসনের সামনেই পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয়ে সমাধানের নামে এক পক্ষের কাছে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে সুপারিশপত্র দেয়। আর সে কারনে মামলায় নানাভাবে হয়রানী হয় ওই ইউনিয়নের শরিফুল ইসলাম নামে এক ভুক্তভোগি। শুধু তাই নয় এই আ’লীগের মনোনীত চেয়ারম্যান দলীয় লোক দিয়ে শরিফুলের পরিবারের সদস্যদের মারপিট করে হেনস্তা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এর জের ধরে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শরিফুল।

এসময় শরিফুল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নূরুল ইসলাম এলাকার মানুষকে অত্যাচারিত করেছে। ঘুষ নিয়ে অন্যায় কাজ বাস্তবায়ন করেছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই দলীয় বাহিনী দিয়ে মারপিট করেছে। আমরা তার পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সব সমস্যা সমাধান হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে প্রশাসনের কাছে প্রদান করবে। কেউ অন্যায়ভাবে চেয়ারম্যানের কক্ষে তালা দিবে এটা উচিত হবে না। এমন কার্যক্রম অপরাধ হিসেবে গণ্য করা হবে। তালা দেয়ার খবর শুনে ইউনিয়ন পরিষদের গিয়ে তা খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। যিনি এই কাজটি করেছেন তিনি বুঝতে পেরে ভুল স্বীকার করেছেন। তাই সবাইকে শান্ত থেকে সরকারকে সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশাসনের হস্তক্ষেপে ইউপি চেয়ারম্যান কক্ষে খোলা হলো তালা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪