ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে গেলো এইচএসসি পরীক্ষা, অর্ধেক প্রশ্নে হবে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলো অনুষ্ঠিত হবে অর্ধেক প্রশ্নত্তোরে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে।

মঙ্গলবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

এর আগে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরুর কথা জানিয়েছিলো শিক্ষা বোর্ড। সেই অনুযায়ী বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়।

জানানো হয়, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে জানোনা হয় এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন সারাদেশে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিছিয়ে গেলো এইচএসসি পরীক্ষা, অর্ধেক প্রশ্নে হবে পরীক্ষা

সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪