ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা শিশুরা হলো-উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো.সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো.ঈশান (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নায় ব্যস্ত ছিল। ওই সময় দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিলো। পরে কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

চাটখিল থানার ওসি মো.এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪