ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। দ্বিতীয়বার পড়শি রাজ্যের প্রেসিডেন্ট পদে তিনি। এছাড়া তিনি দেশটির ১৪তম প্রেসিডেন্ট।

আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির সহযোগী চেয়ারপার্সন। পিপিপির সমর্থনেই সরকার গঠন করেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ।

সংবিধান অনুযায়ী পাক জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের ভোটে জারিদারিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ মহম্মদ খান পেয়েছেন ১১৯টি ভোট।সফল ব্যবসায়ী থেকে রাজনীতির জগতে আসা জারদারি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।

৬৮ বছরের জারদারিকে যৌথভাবে প্রার্থী করেছিল পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ। প্রতিপক্ষ ছিল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মহম্মদ খান আচাকজাই (৭৫)।

২০০৮ থেকে ২০১৩ অবধি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। ২০১৯ সালে ইমরান জমানায় ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ লক্ষ মার্কিন ডলার তছরুপের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪