ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান

নিরাপত্তায় গানম্যান পেলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তায় গানম্যান পেলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার (৮ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে তার সাথে ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর পাশাপাশি একজন গানম্যানকে দেখা গেছে। এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, হত্যার হুমকির পরিপ্রেক্ষাপটে এই গানম্যান দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ জুন নিজের নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যারিস্টার সুমন বলেছিলেন, আমাকে হত্যার হুমকির কথা ওসির মাধ্যমে আমি জেনেছি। এরপর আমি জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় জিডি করি। কিন্তু প্রশ্ন, আমি একজন এমপি আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশ বিষয়টি আমার আগে জেনেছে। তাহলে কেনো আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিলেন না?

তিনি আরও বলেন, আমি বুঝলাম না যে, এই রাষ্ট্রযন্ত্র আদৌও আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না? আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে রয়েছে। সাক্ষী দওেয়ার জন্য বসে রয়েছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাথে আমার কথা হয়েছে। তিনি ভালভাবে বিষয়টি দেখছেন বলেছেন।

শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরীতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারী মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিনদিন আগে ৪/৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’ তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন। আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীসৈয়দ সায়েদুল হক সুমন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। তবে তিনি এই পদ থেকে ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিরাপত্তায় গানম্যান পেলেন ব্যারিস্টার সুমন

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪