ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

নতুন বাজেট হতে পারে ৮ লাখ কোটি টাকার

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার হতে পারে প্রায় ৮ লাখ কোটি টাকা। যা গত বছরের তুলনায় খুব বেশি বড় না। এক্ষেত্রে অর্থনৈতিক মন্দা ও সংকট উত্তরণে নতুন বাজেটে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। রাজস্ব আয় বাড়ানো, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে হবে।

বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দাবস্থা দৃশ্যমান। কয়েক বছরের ধারাবাহিক বৈশ্বিক সংকটে ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় আট লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান ও সিপিডি সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান অর্থনীতির গতি স্বাভাবিক করতে নতুন অর্থবছরের বাজেটে বেশকিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন। তাদের মতে,রাজস্ব আয় বাড়ানো, উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানা, বিদেশি মুদ্রার রিজার্ভ ধরে রাখা, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানো, ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণ, মোটা দাগে মূল চ্যালেঞ্জ মনে করেন তারা।

অর্থনীতিবিদরা বলেন, আগামী বাজেট হতে হবে ব্যয় সংকোচনমূলক। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারকে জোর দিতে হবে। আর্থসামাজিক ও রাজনৈতিক জটিল প্রেক্ষাপটের পাশাপাশি সামনে এলডিসি তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি’র বাস্তবায়নে আসছে বাজেটে পরিকল্পনা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন বাজেট হতে পারে ৮ লাখ কোটি টাকার

সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪