ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

দু’দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর শ্রী জয়ন্তর (১৫) মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দুইটায় বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে তার মরদেহ ফিরত দেয় বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা থাকলেও মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে ওই কিশোর নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দু’দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ

সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪