ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

দু’ঘণ্টা পর নিভলো গাউছিয়ার আগুন, পুড়ল দেড় শতাধিক দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১৬৫টি দোকান। শনিবার (২৩ মার্চ) রাত পৌনে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কাচাবাজার, মেডিসিন,টিন, হার্ডওয়্যারসহ বিভিন্ন দোকানপাট রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত পৌণে ৩টার দিকেরূপগঞ্জের গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল, ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে পুড়ে গেছে দেড় শতাধিক দোকান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দু’ঘণ্টা পর নিভলো গাউছিয়ার আগুন, পুড়ল দেড় শতাধিক দোকান

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪