সংবাদ শিরোনাম ::
দলীয় নেতাদের সাথে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার ( ১৭ জুন) সকালে গণভবনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় প্রধান।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।





















