ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকার রাস্তায় যানবাহন কম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার। সাধারণত সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়ক জুড়ে সকাল থেকে যানবাহন ও মানুষের চাপ থাকে। কিন্তু আজ রোববার সকাল থেকেই কোথাও নেই যানজট, মানুষের ভীড়।

এদির রাজধানীর মূল সড়কে গণপরিবহন তেমন চলাচল করতে দেখা যায়নি। কিছু ব্যক্তিগত গাড়ি বের হয়েছে, তবে তাও হাতেগোনা।

শনিবার (৩ জুলাই) সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় সংগঠনটি।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, উত্তরা, তেজগাঁও, কারওয়ান বাজার, বিজয় সরণি, ফার্মগেট, কল্যাণপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহনখিুবই কম। কিছুসংখ্যক বাস, অটোরিকশা, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলছে।

অফিসগামী মানুষ গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন। বিভিন্ন স্টপেজে গণপরিবহনের অপেক্ষায় মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ি না পেয়ে অনেকে রিকশায়, অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন। অল্পসংখ্যক যে বাসগুলো চলতে দেখা যায়, তাতে যাত্রীর চাপ অনেক বেশি।

ফার্মগেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন আবুল হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, জরুরি কাজে যাত্রাবাড়ী যাবেন। কিন্তু বাস না পাওয়ায় যেতে পারছেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা অনুযায়ী, অসহযোগ কর্মসূচির মধ্যে হাসপাতাল, জরুরি পরিবহনসেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স-সেবা, ফায়ার সার্ভিস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, গণমাধ্যম, জরুরি ত্রাণসহায়তা এবং এ খাতের কর্মকর্তা-কর্মচারীর পরিবহনসেবা চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকার রাস্তায় যানবাহন কম

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪