ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেঙ্গুতে ১৭ দিনে ৭১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৪ জনে। এরমধ্যে চলতি মাসের প্রথম ১৭ দিনেই ৭১ জন মারা গেছে। এছাড়া, গত সেপ্টেম্বর মাসে মারা গেছে ৮০ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৪৭ হাজার ৫০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০২ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এর বাইরে ঢাকা বিভাগে ১৮৪ জন,খুলনা বিভাগে ১৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৮ জন, বরিশাল বিভাগে ১২১ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ২৬ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭৮৮ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই সিটিতে ৯৮৪৪ জন আক্রান্ত হয়েছে।আর মারা গেছে ১২২ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে ১৭ দিনে ৭১ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪