ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

ডেঙ্গুতে চলতি বছর ১৫০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। গত ২৪ ঘন্টায় ৮৬০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে দুইজন মারা গেছে। এছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া অন্য ৫ জনের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে ৪ জন এবং ঢাকা সিটির বাইরের একজন রয়েছে।

অন্যদিকে, গত একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া ৮৬০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১৯৫) ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগে ১০১ জন, রংপুর বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রাজশাহী বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে ১৫০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৫৬৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর ৮২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৫ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে চলতি বছর ১৫০ জনের প্রাণহানি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪