ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে হবে এইচএসসির ফল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল হবে জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (১১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, যে ৬টি পরীক্ষা বাতিল হয়েছে যেসব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে। এক্ষেত্রে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেয়া হবে।

যেমন কোন একটি বিষয়ে জেএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ২৫ এবং একই বিষয়ে এসএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে ৭৫ নম্বর নেয়া হবে। এই দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে ১০০।

জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের পাঠানো হয়। প্রস্তাবটি যাচাই-বাছাই চলছে। শিগগির এই বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, করোনাভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়। এরপর পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়েছে। এবারও সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হয় ৩০ জুন। ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা রুপিন অনুযায়ী হয়। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা এবং এরপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়।

তারপর সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটে। সম্প্রতি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে একদল শিক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়।

এরইমধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে হবে এইচএসসির ফল

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪