ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ছাত্রলীগ নেতা জয়-লেখক-রাব্বানী-সাদ্দামের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্যসহ ৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের সোহেল-আরিফ কমিটির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছে-রিয়াজুল ইসলাম, সঞ্জিত চন্দ্র দাস, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, সাব্বির হোসেন, আসিফ হোসেন, রেহানুল লাভলী, আরিফুল ইসলাম আরিফ, বাধন মিয়া, আজিজুল হক, অহিদুল ইসলাম আকাশ, ওবায়দুল হোসেন, সোলায়মান হাবিব।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালে ঢাবির নবগঠিত সোহেল-আরিফ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে স্যার এ এফ রহমান হলের সামনে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রলীগ নেতা জয়-লেখক-রাব্বানী-সাদ্দামের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪