ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা হত্যা ঘটনায় নামীয় ২৭ ও ২২ জনকে অজ্ঞাত আসামি করে জেলার সাদুল্যাপুর থানায় মামলা দায়ের হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন (২৯) এর পিতা আব্দুল মান্নান মন্ডল এ মামলা দায়ের করেন।

গত ১৩ ফেব্রুয়ারী বিকেলে জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজার এলাকায় মামুনকে পিটিয়ে আহত করে একটি দুর্বৃত্তরা। পিটিয়ে আহত করার পর মোবাইল ফোনে ধারণ করা আহতবস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। তাকে উদ্ধার করে পীরগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার পরদিন শুক্রবার নিহতের বাবা এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে ২৭ নামীয় এবং ২০/২২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামিদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক কর্মী রয়েছে।

নিহত মামুন ছাত্রলীগ ধাপেরহাট ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ( ছাত্রলীগকে
বর্তমানে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়েছে)। মামুন অত্র ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে। মামুন ক্রিকেট খেলোয়ার ছিলেন।

এজাহার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলের দিকে অজ্ঞাত এক ব্যক্তি আব্দুল্লাহ আল মামুনকে ফোন করে ডেকে নেয়। এর কিছুক্ষণ পর আসামিরা জামদানি ঘাটের পার্শ্বে ধাপেরহাট বন্দর সড়কে মামুনকে মারপিট করে ফেলে রেখে যায়। স্বজনরা এ ঘটনার খবর পেয়ে আহত মামুনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫