ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের( দুদক) করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত । সোমবার( ৮ জুলাই) এই নিষেধাঞ্জা জারি করা হয় ।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতদু’দকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ।

এর আগে চলতি মাসের ৪ জুলাই এনামুলের আট কোটি ৯৫ লাখ ৪ হাজার ৫০০ টাকার জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত । ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় ৬১ হাজার টাকার ৩ কাঠা জমি, খিলক্ষেতে সাত লাখ ৮৪ হাজার টাকার ৩৩ শতাংশ জমি, কাকরাইলের আইরিশ নূরজাহান টাওয়ারে কমন স্পেসসহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা, একই ভবনে কারপার্কিং স্পেসসহ ১৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য ৫১ লাখ ২৯০০ হাজার টাকা ।

কাকরাইলে ১৯০০ বর্গফুট ও ৩৮০০ বর্গফুটের ফ্ল্যাটসহ কারপার্কিং । যার মূল্য দুই কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা । গাজীপুরে ৬২ লাখ ৪০ হাজার টাকার ৫ কাঠা জমি । মোহাম্মদপুরে ৩টি বাণিজ্যিক ভবনে ৪ হাজার বর্গফুটের ৩টি স্পেস । যার প্রতিটির মূল্য ৭১ লাখ ৩৫ হাজার করে ।

এছাড়া মোহাম্মদপুরে রয়েছে ১০ হাজার ৯৬৫ বর্গফুটের স্পেস । যার মূল্য ২ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা । এছাড়া গুলশানের ৭২ লাখ টাকার ২৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠা নাল জমি । যার মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা ।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ- পরিচালক ফারজান ইয়াসমিন আবেদনে উল্লেখ করেছেন, ঘুষ- দুর্নীতির মাধ্যমে নয় কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭( ১) ধারায় মামলা দায়ের করা হয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪