ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

কাঁচা মরিচের কেজি হাজার টাকা ছুঁইছুঁই

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হঠাৎ দেশের ১১টি জেলা বন্যায় আক্রান্ত। বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক-মহাসড়ক। গত তিনদিন থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায়ই বন্ধ রয়েছে। তাই সরবরাহ সংকট সৃষ্টি হওয়ায় চট্টগ্রামে কাচাঁবাজারে সবজি ও কাঁচা মরিচের দাম অনেক বেড়ে গেছে। এখন প্রতি কেজি কাঁচা মরিচ ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার কোথাও অসাধু বিক্রেতা ১০০০ টাকায়ও বিক্রি করে আসছে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের বাজারের বেশিরভাগ সবজি আসে ফরিদপুর, বগুড়া, জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে। কয়েকদিন কাঁচা মরিচসহ সবজি আসছে না। এর ফলে সংকট সৃষ্টি হয়েছে। এই সুযোগে কাজে লাগিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ বিষয়ে বলেছেন, কাঁচা মরিচের সরবরাহ না থাকলেও দাম বাড়তি নেওয়ার কোন সুযোগ নেই। বাড়তি দাম নেয়ার অভিযোগ পেয়েছি। বাজারে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার সরজমিনে ঘুরে দেখা যায়, বাজারের কয়েকজন বিক্রেতা কাঁচা মরিচ বিক্রি করছেন। এসব দোকানে প্রতি ১০০ গ্রাম মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। এতো দাম শুনে অধিকাংশ ক্রেতা কাঁচা মরিচ না কিনে ফিরে যাচ্ছেন।

বাজার করতে আসা রিয়াজুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার (২২ আগস্ট) ১০০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলাম ৩৫ টাকায়। আর আজ (শনিবার) বাজারে ৮০০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

একই অবস্থা নগরীর বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারের। এসব বাজারে কাঁচা মরিচের কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

রেয়াজুদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, বাজারে কয়েকদিন কাঁচা মরিচ না আসায় এই সংকট সৃষ্টি হয়েছে। মহাসড়কে পানি উঠায় সবজি ও মরিচ আনা সম্ভব হচ্ছে না। এখান বাজারে কাঁচা মরিচ নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঁচা মরিচের কেজি হাজার টাকা ছুঁইছুঁই

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪