সংবাদ শিরোনাম ::
করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার (১৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে আসছেন না। তবে তিনি ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত সোম ও মঙ্গলবার অর্থমন্ত্রীর বৈঠক ছিলো। গণভবনে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য অর্থমন্ত্রী করোনা পরীক্ষা করান। এতে করোনা শনাক্ত হওয়ায় তিনি অনলাইনে প্রধানমন্ত্রীর সাথে বাজেট মিটিংয়ে যুক্ত হন।





















