ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী

ওমরা পালনে কঠোর নির্দেশনা সৌদির

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি সরকার রমজানে ওমরা পালনে কঠোর নির্দেশনা জারি করেছে। পবিত্র এই মাসে একবারের বেশি ওমরা পালন করা যাবে না। এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার (১৭ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয় এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে একাধিকবার ওমরা পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। অতিরিক্ত ভিড় এড়াতেই দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ওমরা পালনের জন্য পিক সিজন শুরু হয়েছে গত সপ্তাহে। ইসলামের পবিত্র স্থান গ্রান্ড মসজিদে এ ওমরাহ পালনকারীদের রমজানে বাড়তি ভিড় দেখা দেয়।

রমজান মাসে দুই বা তার বেশিবার ওমরা পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। এমনটাই জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ওমরাকারীদের এ মাসে একবার ওমরা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ভিড় কমানো এবং অন্যদের ওমরাহ করার সুযোগ করে দেওয়া।

ওমরাহ পালনের জন্য ‍সৌদি সরকার নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন চালু করেছে। কোনো ব্যক্তি দ্বিতীয়বার ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করলে তাতে লেখা থাকে, অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওমরা পালনে কঠোর নির্দেশনা সৌদির

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪