ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে এইচএসসি স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত আসে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, অনেক পরীক্ষার্থী এখনো আহত, চিকিৎসাধীন রয়েছে। এ কারণে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। পরীক্ষার ফলাফলে মূল্যায়ন কীভাবে হবে তা পরে জানানো হবে।

এদিকে, নতুন করে আর এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়ে শত শত পরীক্ষার্থী। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে তারা।

এর আগে,মঙ্গলবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে এক সভায় সিদ্ধান্ত হয়-চলতি বছরের এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলো অনুষ্ঠিত হবে অর্ধেক প্রশ্নত্তোরে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছিলেন।

এর আগে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরুর কথা জানিয়েছিলো শিক্ষা বোর্ড। সেই অনুযায়ী বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়।

জানানো হয়, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে জানোনা হয় এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন সারাদেশে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪