সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী তাজুল ইসলামকে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলো- গাজী মোনাওয়ার হোসাইন তামিম, মিজানুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনজীবী তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
















