ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত সংকটের মধ্যে ৯ লাখ কোটি টাকার বাজেট, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও মূল্যস্ফীতি দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯২২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ থেকে ২০তম ব্যাচের ৯২২ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষাছুটিতে থাকলে তারা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতি আদেশ জারি করা হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কর্মস্থল থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পরবর্তী সময়ে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিল করা হবে। তবে এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আবশ্যিকভাবে তাদের পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে- ইসলামি শিক্ষার ১৬ জন, অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন,কৃষিবিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, নার্সারির ১ জন, গণিত ৫২ জন, পালির ১ জন, পরিসংখ্যান ২ জন, দর্শন ৯৯ জন, পদার্থবিদ্যালয়ের ৫১ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, সংস্কৃত ৮ জন, হিসাববিজ্ঞান ৬২ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোল ১৩ জন, মনোবিজ্ঞান ৭ জন, রসায়ন ৩৬ জন, সমাজকল্যাণ ১১ জন, সমাজবিজ্ঞান ৫ জন,ইসলামি আদর্শ ৪ জন, টিটিসি ইংরেজি ৩ জন, টিটিসি ইতিহাস ২ জন,টিটিসি গ্রন্থাগার বিজ্ঞান ২ জন, টিটিসি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ৩, টিটিস গণিত ৫ জন, টিটিসি প্রফেশনাল ইথিকস ২ জন, টিটিসি ভূগোল ৩ জন, টিটিসি রাষ্ট্রবিজ্ঞান ১ জন, টিটিসি বিজ্ঞান ১ জন ও টিটিসি শিক্ষা ৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯২২ কর্মকর্তা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪