ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে আজ দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে প্রকাশিত আরেক পূর্বাভাসে জানানো হয়, দেশের ৮টি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এ সময় ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও দমকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত

সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬