ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবি সদস্যদের স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। বিজিবি সদস্যদের উদ্দেশে বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি সদস্যদের দুর্নীতি থেকে নিজেদের দূরে থাকতে কঠোর নির্দেশনাও দেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ করা বিজিবির মূল দায়িত্ব বলেও উল্লেখ করেন উপদেষ্টা। বিজিবিকে পেশাদারিত্বের সাথে নিজেদের দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবি সদস্যদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪