ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক এমপি কামাল আহমেদ মজুমদারকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৯ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার সাবেক এই শিল্প প্রতিমন্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর গোলচক্করে মাথায় গুলি লাগে ইকরামুল হক সাজিদের। ভিডিওতে দেখা যায়, মাথার পেছন দিক থেকে ঢুকে বুলেটটি চোখ দিয়ে বের হয়ে যায়। এরপর আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানকার নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ১০ দিন পর গত ১৪ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪