ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

সশস্ত্র বাহিনীর পাঁচ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সশস্ত্র বাহিনীর ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার (জেনারেল) কমান্ডার মোহাম্মদ আবুল হাসানকে নৌবাহিনীতে। এছাড়া নৌবাহিনীর কমান্ডার এ এফ এম সিদ্দিক উল্লাহকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার (জেনারেল) করা হলো।

নৌ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে ‘পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ মুনিরুজ্জামানকে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কমান্ডার মুহাম্মদ নাজমুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সশস্ত্র বাহিনীর পাঁচ কর্মকর্তাকে বদলি

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪