ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সংখ্যালঘুদের উপর হামলা কথিত শাসকগোষ্ঠির ইন্ধনে

রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা কথিত শাসকগোষ্ঠির ইন্ধনে হচ্ছে। তাদের লোকেরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে। তবে দু’একটি ঘটনা ঘটতে পারে। বিএনপি তা প্রতিরোধে কাজ করছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বরেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি আগুনে পোড়া বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, কেউ যেনো হামলার শিকার না হয় সে জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সচেতন রয়েছে। এ দেশে সব ধর্মের মানুষ এক সাথে বসবাস করবে ভেদাভেদ ভুলে। এখানে কোন বিভেদ থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সংখ্যালঘুদের উপর হামলা কথিত শাসকগোষ্ঠির ইন্ধনে

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪