ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রমিক অসন্তোষ, ১১৪ পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক বিক্ষোভের মুখে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৪টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে ৫৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। বাকিগুলোয় শ্রমিকরা উপস্থিত হয়েও কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) এসব এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। কিছু কারখানায় শ্রমিকরা হাজির হলেও কাজ না করায় সেগুলো ছুটি ঘোষণা করা হয়। এমন কারখানার সংখ্যা ৫৪টি। আর বন্ধ থাকা ১১৪ কারখানার ১১১টি সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার। বাকি ৩টি গাজীপুরের।

জানা গেছে, বিজিএমইএর নেতারা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পর্ষদ সভা করে বুধবার (১১ সেপ্টেম্বর) কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন। তবে নেতাদের একটি অংশ আশুলিয়ার মালিকদের সাথে আলোচনা করে শ্রম আইনের নির্দিষ্ট ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

বিজিএমইএর একজন সহ-সভাপতি জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে বিকেলে (১১ সেপ্টেম্বর) আশুলিয়ায় মালিকদের সাথে বৈঠক করবেন সংগঠনের নেতারা।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, যারা পারছেন না তারা কারখানা ছুটি দিয়ে দিচ্ছেন। তবে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রমিক অসন্তোষ, ১১৪ পোশাক কারখানা বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪